মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নদীর শ্রোতে সাথে সেলফি তুলতে গিয়ে আরিফ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে বড়মানিক মাউড়ীতলা ব্রীজের নিচে। নিহত আরিফ পাঁচবিবি সোনার পট্টি এলাকার প্লাস্টিক ব্যবসায়ী আব্দুল আলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সাড়ে ৫ টার সময় উপজেলার ছোট্ট যমুনা নদীর বড়মানিক মাউড়ীতলা ব্রীজের নিচে স্রোতে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পায়ের জুতা পড়ে যায়। এসময় জুতাটি ধরতে গিয়ে স্রোতের সঙ্গে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তৎক্ষনাৎ নদীতে নেমে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল এসে দীর্ঘ আধা ঘন্টার অভিযানে তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ব্রেকিং নিউজ
- ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও কুপিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
- শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির
- বর্ষার শাপলায় বরিশালে কৃষকের মুখে হাসি, দৈনিক আয় ২ হাজার টাকা
- তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
- সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
- দুই কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার



