মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নদীর শ্রোতে সাথে সেলফি তুলতে গিয়ে আরিফ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেলে বড়মানিক মাউড়ীতলা ব্রীজের নিচে। নিহত আরিফ পাঁচবিবি সোনার পট্টি এলাকার প্লাস্টিক ব্যবসায়ী আব্দুল আলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সাড়ে ৫ টার সময় উপজেলার ছোট্ট যমুনা নদীর বড়মানিক মাউড়ীতলা ব্রীজের নিচে স্রোতে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পায়ের জুতা পড়ে যায়। এসময় জুতাটি ধরতে গিয়ে স্রোতের সঙ্গে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তৎক্ষনাৎ নদীতে নেমে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল এসে দীর্ঘ আধা ঘন্টার অভিযানে তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ব্রেকিং নিউজ
- লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী
- সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী কৃষিতে অভিযোজন বরদ্দ বৃদ্ধির দাবী জানিয়ে ন্যায্য রূপান্তরের প্রস্তাব
- সংবাদপত্র বিতরণ যোদ্ধা রফিকুল তিন দশকের সংগ্রামে একটি জীর্ণ সাইকেলের আর্তনাদ
- গাইবান্ধায় মাদক কারবারি” যুবকের যাবজ্জীবন কারাদণ্ড।
- গাইবান্ধায় মা-ছেলের রহস্যজনক মৃত্যু: হত্যা সন্দেহে দ্বিতীয় স্ত্রী আটক।
- পলাশবাড়ী মনোহরপুরে মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয় মুখ জহুরুল হক জোহা।
- আপস না করায় হত্যা মামলার বাদীপক্ষকে গাড়ি পুড়িয়ে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ!
- গাইবান্ধায় মোটরসাইকেলের ট্যাংকের ভেতর গাঁজা পাচার, কুড়িগ্রামের ২ যুবক আটক ।


