কলমাকান্দা, (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলায় করোনায় লকডাউনের কারণে কর্মহীন ঘরবন্দী দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ নেতা রিফাত আহমেদ তালুকদার।

১৩ জুলাই (মঙ্গলবার) নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান এর দিক নির্দেশনায় জেলার অন্যান্য উপজেলার মত কলমাকান্দা উপজেলায়ও এ ত্রাণ বিতরণ কর্মসূচী পালন করা হয়। হতদরিদ্র পরিবারের মধ্যে চাল ডাল তেল লবণ সাবান ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা রিফাত আহমেদ তালুকদার।

এ সময় তার সাথে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরাও উপস্থিত ছিলো। উল্লেখ্য মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ছাত্রলীগের নেতা কর্মীরা করোনার শুরু থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছে যা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version