বুধবার, সেপ্টেম্বর ২৩

২৮ ঘণ্টার মধ্যে নেপালের কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবাকে দেশটির প্রধানমন্ত্রী করার নির্দেশ দিয়েছেন সেদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

দেশটির পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে সোমবার এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারিকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের

ফলে কে পি শর্মা ওলিকে সরিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা।

 

এর আগে রাজনৈতিক অস্থিরতার জেরে ভেঙে দেওয়া হয়েছিল সংসদ তথা মন্ত্রিসভা। পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পুনর্নিবাচনের দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই দাবির পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তাদের দাবির পক্ষেই আজ নির্দেশ দিল নেপালের সুপ্রিম কোর্ট।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version