তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। মৃত্যু স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার ফুটবল খেলা ভক্ত স্বপন মিয়া। ওই সময় তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ শকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্বপন মন্ডল মারা যায়।

জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version