আড়াই ঘণ্টার বৃষ্টিতেই ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দুটি ঘর। মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের ‘মধুপুর প্রকল্প’ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ভেঙে পড়া একটি ঘরের মালিক মো. ইব্রাহীম জানান, ‘পেশাগত কাজে বাইরে থাকায় ঘটনার সময় তার স্ত্রী-সন্তানরা ঘরে ছিলেন না। কাজ থেকে ফিরে এসে দেখেন বারান্দাসহ ঘরের অনেকটা অংশ ভেঙে পড়েছে।’ ভুক্তভোগী আরেক বাসিন্দা মাহফুজা বলেন, ওইদিন বিকালের বৃষ্টিতে বালু সরে গিয়ে আমার ঘরেরও অনেকটা অংশ ভেঙে পড়েছে। প্রকল্পের অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, অন্য ঘরগুলোও নানা ঝুঁকিতে রয়েছেন। ৫ মাস আগে তারা ঘরগুলো পেয়েছেন। এরইমধ্যে অনেক ঘরেরই দেয়াল ও মেঝে থেকে পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই টিনের চালার বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ে বিছানাপত্র ভিজে যাচ্ছে। ঘরের ভিতরে পানি জমে, দরজা-জানালাও নড়বড়ে। তাই ঝড়-বাদলের এমন দিনে নানা শঙ্কা নিয়ে তারা সেখানে বসবাস করছেন। সরকারের বরাদ্দ করা ঘর ভাঙার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version