মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
১ লা জুলাই, বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনই প্রায় বৃষ্টি। এই বৈরি আবহাওয়ার মাঝেও সারাদেশের মত বগুড়ার শেরপুরেও জনস্বার্থে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে নেমেছেন শেরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম । তিনি আজ দুপুর ১ টা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এবং বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট পর্যন্ত শহরের ধুনট মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি জরুরী প্রয়োজনে যারা বের হয়েছে তারা স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছে কিনা সেটি পর্যবেক্ষণ করেন এবং সবাইকে জরুরী প্রয়োজন ব্যাতীত বাইরে বের না হওয়ার পরামর্শ প্রদান করেন। এসময় তিনি অনেকের মাঝে মাস্ক বিতরণও করেছেন। এসময় শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে শেরপুর থানা পুলিশ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব শেরপুর (পুসাস) এর সদস্যবৃন্দসহ আরও অনেকই সহযোগিতা করেছেন।
ব্রেকিং নিউজ
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী
- ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা দেখছেন ছাত্রনেত্রী নেহা বোরা


