স্টাফ রিপোর্টার : দোকানপাট খোলা। রাস্তায় কেনাকাটা করতে আসা মানুষের ভিড়। চলছে বিভিন্ন ধরনের যানবাহন। পুলিশ আসছে এমন খবর পেয়েই মুহূর্তে সবাই উধাও। বন্ধ হয়ে যাচ্ছে দোকানের শার্টার। পুলিশ সড়ে যেতেই আবার সবাই এসে হাজির। খোলছে দোকানপাট, চলছে কেনাকাট।

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের চিত্র এটি। সারাদেশের ন্যায় নেত্রকোনার মোহনগঞ্জেও সকাল থেকে শাটডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ। পাশপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এত কিছুর পরও ঠেকানো যাচ্ছে না জনসমাগম।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের ব্যস্ততম এলাকা বিএনপি কার্যালয় মোড়ের চায়ের দোকানগুলো থ্রিপাল দিয়ে মুড়িয়ে তার ভেতর চলছে চা পানের আয়োজন। পুলিশের তাড়া খেয়ে লোকজন এখানে এসে নিচ্ছেন নিরাপদ আশ্রয়।

সংবাদকর্মী মাসুম আহমেদ বলেন, বাজারে সবাই যে নিত্যপ্রয়োজনীয় কেনাকাট করতে আসছে তা নয়। অনেকেই অকারণে ঘুরতে এসেছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. রাশেদুল হাসান বলেন, সকাল থেকেই পুলিশ সদস্যদের নিয়ে শাটডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়েছে। একদিক দিয়ে লোকজনকে সরালে অন্যদিক দিয়ে চলে আসে। আজকে প্রথমদিন জরিমানার পাশাপাশি সতর্ক করা হচ্ছে। কাল থেকে কঠোর অবস্থান নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সকাল থেকে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনী এখনো আসেনি, তবে যেকোন সময় চলে আসবে। একটু পর আমিও বের হবো অভিযানে। শাটডাউন বাস্তবায়নে সবধরণের চেষ্টা অব্যাহত আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version