কে.. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বজ্রপাতে রিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু ও শুভ নামের আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার জৈনপুর গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। রিফাত ওই গ্রামের সুমন মিয়ার ছেলে।

জানা যায়, রিফাত ও শুভ নামে দুই কিশোর বাড়ির সামনে হাওরে হাঁস নিয়ে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষনা করে। শুভ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোহনগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার শাহরিয়ার জাহান ওসমানি জানান, বজ্রপাতে দুজন রোগী আসলে তাদের মধ্যে রিফাতকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুভকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনের দেহে বজ্রপাতে আঘাতের চিহ্ন রয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পারিবারের হস্তান্তর প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version