স্টাফ রিপোর্টারঃ

ফেসবুক পোস্টের জেরে শাল্লার নোয়াগাঁওয়ে সংঘটিত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রধান আসামী যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীনের জামিন পাওয়াকে সমালোচনা করে দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের জের ধরে পত্রিকাটির সম্পাদক, সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা ও দুজন প্রতিবেদককে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত ।
গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার এই আদেশ দেন।

আদালত সুত্র জানায়, নির্দেশপ্রাপ্তরা হলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী স্বপন কুমার দেব এবং স্টাফ রিপোর্টার পুলক রাজ ও আসাদ গণি (মনি)।

নোটিশে বলা হয়, মঙ্গলবার (২২জুন) প্রকাশিত ওই সংবাদে শহিদুল ইসলাম স্বাধীনের জামিন সংক্রান্ত বিষয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূল তথ্য উপস্থাপন করে জনমনে অসন্তোষ এবং বিভ্রান্তি সৃষ্টি করেছে সুনামগঞ্জের খবর পত্রিকাটি। যে কারণে তিন কার্যদিবসের মধ্যে পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্টদের আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক বিভাগ থেকে চারজনকে নোটিশে সত্যতা নিশ্চিত করেছেন ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version