কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণ বিজ্ঞপ্তিতে ওষুধের দোকান ব্যাতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রাত ৭টার পরে বন্ধ রাখা নির্দেশনা দেয়া হয়েছে। এ কঠোর বিধি নিষেধ তদারকি ও প্রচারে বুধবার রাত ৮ টার দি‌কে মাঠে নামে ভ্রাম্যমান আদালত।

অস্বাস্থ্যকর ফুডগ্রেডবিহীন কেমিক্যাল ও নোংরা পরিবেশে কেক, রুটি, বিস্কুট উৎপাদন করায় ভৈরব বেকারিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত দুইটি মামলা করেন এবং ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সাংমা।

এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান ও বাজার প্রতিনিধিবৃন্দ।

এর আগে গত ২০ জুন উপজেলায় একই দিনে এক পরিবারের আটজনসহ নয়জনের করোন শনাক্ত হলে ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান রাতেই কঠোর বিধি নিষেধের গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, ওষুধের দোকান ব্যতিত ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধসহ কাঁচা বাজারসমূহ উন্মুক্ত স্থানে স্থানান্তর করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। এ বিধি নিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে গণ বিজ্ঞপ্তিতে নির্দেশনা প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version