ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঈদুল আযহার পর অনার্স ও মাস্টার্সের সব শিক্ষাবর্ষের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সরকারী সিদ্ধান্ত না হলে পরীক্ষা চলাকালীন আবাসিক হল বন্ধ থাকবে।

শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের পরের সপ্তাহ থেকে পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে বিভাগগুলো সেশনের ধারাবাহিকতা অনুযায়ী পরীক্ষা নেবে। সশরীরে নাকি অনলাইনে সেটা স্ব-স্ব বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবেন। অধিকাংশ বিভাগ সশরীরে নেওয়ার পক্ষে সুপারিশ করেছে। তবে সরকারী সিদ্ধান্ত না হলে আবাসিক হল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার ব্যপারে সিদ্ধন্ত নেওয়ার নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিতে ইবির একাডেমিক কাউন্সিলের সভায় ঈদের পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version