কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ পাবে ৯২৫ জন। শনিবার (১৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০জুন সারা দেশের ন্যায় নেত্রকোনার ১০ উপজেলায় ৯২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির কবুলিয়ত দলিল ও গৃহ প্রদান করবেন। এরমধ্যে ৬৫টি প্রতিবন্ধী ও ২৪টি তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের পরিবার রয়েছে ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, নেত্রকোনা পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version