শনিবার, অক্টোবর ৩

৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দু’দিনে কিছুটা বেড়েছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখেরও বেশি।

তবে গত ২৪ ঘণ্টায় দেশটির দৈনিক মৃত্যু কিছুটা হলেও কমেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এ নিয়ে সেখানে মোট প্রাণ হারাল ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জন।

দৈনিক সংক্রমণ একটু বাড়লেও দেশটিতে কমছে সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত ৩ দিন ধরেই দেশের সংক্রমণের হার ৪ শতাংশের নিচে রয়েছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৮ লাখ ২৬ হাজার ৭৪০ জন।

বুধবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে। কেরালা এবং তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version