পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গাছে আম পাড়তে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে। আজ শুক্রবার (১১ই জুন ) ৩টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ঐ গ্রামের তফিজ উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর শহিদুল ইসলাম বাড়ীর পাশে গাছে উঠে লম্বা কাঁচা বাশ দিয়ে আম পাড়তে থাকে। এ সময় অসাবধানতাবশত কাঁচা বাঁশটি আম গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যূতের মেইন লাইনের তাড়ে পড়ে গেলে সে গাছেই বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে মারা যায়।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- গাইবান্ধায় জাতীয় মৎস পক্ষ-২০২৬ পালন।
- গাইবান্ধায় জাতীয় মৎস পক্ষ-২০২৬ পালন।
- মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে লাইচ ভূইয়া ট্রাস্টের সংবাদ সম্মেলন
- ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ -২০২৬’ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা
- পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- তারাগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাকিলা ফারজানা এমপি
- স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর করে চলা মনা বেগমের এইচএসসিতে জয়



