ফরহাদ খোন্দকার, জেলা প্রতিনিধী :
ফেনী জেনারেল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকা থেকে গতকাল সকালে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেনারেল হাসপাতাল মোড় সংলগ্ন ছাগলনাইয়া ও ফুলগাজী সিএনজি স্টেশনের সামনে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুরের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ মঞ্জুর আলম (২৮), ফুলগাজী উপজেলার মনিপুরের মোঃ আবুল কাশেমের ছেলে আব্দুল আজিজ নয়ন (২৩) ও ফুলগাজী উপজেলার মনিপুরের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ রাসেল (২২)।
গোয়েন্দা পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ইয়াবাসহ তিনজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
- খাট খোলার পর চোখ কপালে! সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ আলামিন গ্রেফতার
- ঠিকাদারের অবহেলায় প্রাণ গেল ৮ বছরের ইউসুফের, বিচারের দাবি এলাকাবাসীর
- দুর্নীতির দায়ে কলমাকান্দায় বরখাস্তসহ প্রাণিসম্পদ দপ্তরের ১১ জনের গণ-বদলি
- আটপাড়ায় মাদকবিরোধী অভিযান: মোবাইল কোর্টে ২ মাদকসেবী কারাগারে
- ডিমলায় সরকারি গোডাউনে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
- জামালপুরে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- কলমাকান্দায় ভারতীয় পণ্যের বড় চালান জব্দ, চোরাই পণ্যসহ নারী আটক



