তরণী কান্ত সুমন, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার ব্র্যাকের দামোদরপুর শাখা অফিস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

তারাগঞ্জ থানা সূত্রেঃ উদ্ধারকৃত মরদেহ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের তৈয়ব আলীর মেয়ে হাফিজা বেগম (৩২) এর বলে জানা গেছে। হাফিজা বেগম ওই ব্র্যাক অফিসের কর্মী নূর আলমের স্ত্রী। ২০১০ সালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড় পরমেশ্বরপুর গ্রামের মৃত হাফিজার উদ্দিনের পুত্র নূর আলমের সঙ্গে বিয়ে হয় তার। এর আগে ২০১৪ সালে তাদের একমাত্র সন্তান নাহিদ শাহরিয়ার হিমেল মাত্র সাড়ে ৮ মাস বয়সে মারা যায়। ওই নারী সন্তানের মৃত্যুর পর থেকে মানসিক ব্যাধিতে ভুগছিলেন।
আজ বুধবার আনুমানিক সকাল ৯ :৩০ মিনিটে ভাড়া বাসা থেকে স্বামীকে খুঁজতে তার কর্মরত অফিসে আসলে সেখানে কাউকে না পেয়ে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার আসল সত্যতা জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version