দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৪২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন। এছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২, খুলনায় ৩, সিলেটে ৪, রংপুরে ১ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version