হেফাজতে ইসলামের নতুন কমিটিতে সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত আল্লামা শফীর ছেলে হযরত মাওলানা ইউসুফ মাদানী। সহকারী মহাসচিবের দায়িত্ব পেয়েছেন তিনি।

হেফাজতে নতুন কমিটি আজ রবিবার সকালে ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি থেকে বাদ পড়েছেন দলটির সাবেক কমিটির আলোচিত নেতা মামুনুল হক। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মামুনুল হক হেফাজতের আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

নতুন কমিটিতে ফের আমির পদে দায়িত্ব পেয়েছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হয়েছেন নুরুল ইসলাম জিহাদী।
নতুন কমিটি থেকে বাদ পড়েছেন এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অনেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version