করোনা (কোভিড-১৯) মহামারির বিরুদ্ধে লড়ে চলেছে বিশ্বের প্রতিটি দেশ। যতই দিন যাচ্ছে সামনে আসছে নিত্য নতুন তথ্য। এমন পরিস্থিতিতে রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড নাবারো জানিয়েছেন, বিশ্ব থেকে করোনা একেবারে নির্মূল করা বর্তমানে ‘যৌক্তিক লক্ষ্য’ নয়। মানুষকে এই ভাইরাসের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ড. নাবারো বলেছেন, ‘কীভাবে এই ভাইরাসের সঙ্গে সহাবস্থান করতে হবে, একে নিস্ক্রিয় করতে হবে এবং কী কারণে রোগের হটস্পট সৃষ্টি হয় তা মানুষকে জানতে হবে এবং আমরা অদূর ভবিষ্যতে এটি করতে সক্ষম হব। নির্মূল করা বিশ্বের জন্য বর্তমানে যৌক্তিক লক্ষ্য নয়।’

তিনি বলেন, ‘প্রত্যেকবারই হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনা ঘটে, যেটি কারো মনে শঙ্কা জাগায় নতুন ভ্যারিয়েন্ট হয়তো আসছে। এতে বিস্ময়ের কিছু নেই। এটা ভবিষ্যতের নমুনা হবে। এই ভাইরাস শিগগিরই যাবে না, নানা ভ্যারিয়েন্ট দেখা দেবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version