রবিবার, সেপ্টেম্বর ২০

লস এঞ্জেলস থেকে ন্যাশভিলে যাচ্ছিল ইউএস বিমানের একটি ফ্লাইট। কিন্তু হঠাৎই ঘটে বিপত্তি। উড়ন্ত বিমানে এক যাত্রী ককপিটে যাওয়ার চেষ্টা করে। একারণে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর অ্যালবুকার্কে বিমানটি জরুরি অবতরণ করা হয়।

রবিবার (৬ জুন) এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি জরুরি অবতরণ করার পর হাত-পা বেঁধে ওই ব্যক্তিকে বিমান থেকে নামানো হয়। কিন্তু কী কারণে তিনি ককপিটে যেতে চেয়েছিলেন তা জানা যায়নি।

শুক্রবার ওই ঘটনার পর এক ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি বার বার চিৎকার করছিলেন, ‘বিমান থামাও, বিমান থামাও’।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন থেকে বিষয়টা নিশ্চিত করে জানানো হয়, দ্য ডেল্টা ফ্লাইট-৩৮৬ বিমানটি ন্যশভিল থেকে রওনা দেওয়ার পর এমন ঘটনা ঘটে। তবে বড় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই বিমানটি অবতরণ করানো সম্ভব হয়েছে।

জেসিকা রবার্টসন নামে এই যাত্রী দৃশ্যটিকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন। দ্রুত ও সাবধানে বিমানটি অতরণ করানোর জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version