ব্যাংকিং ব্যবস্থা থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা জিডিপির ২ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

২০২০-২১ অর্থবছরে সরকার ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। তবে সংশোধন করার পরে ব্যাংক ঋণ কমে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা।

এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version