কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে নেত্রকোরনায় প্রতিবন্ধী শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ, পোশাখ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা শেষে তাদের হাতে প্যাকেটজাত দুধ তুলে দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফ দীনা।

এসময় এতিম শিশুদের মাঝে দুধ ও দুগ্ধজাত খাবার সহ পোশাক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোরঞ্জন ধর, প্রতিবন্ধী গবেষক গোলাম মোস্তফা সহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version