কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার উদ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন সরকার রুপক, সিপিবি নেতা শামছুল আলম খান, কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপে গত বছর মার্চ মাস থেকে সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। দেশে করোনার প্রকোপে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে। নতুন কোন কর্মসংস্থান সৃষ্টি হয়নি, দারিদ্রাতার হার বেড়েছে। দীর্ঘকাল শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা শিক্ষার্থীদের বৃহত্তর অংশটিকে মহামারী শেষে আবার শিক্ষা কার্যক্রমে ফেরত আনা সহজসাধ্য হবে না। অথচ শিক্ষক কর্মচারীরা প্রতি মাসেই বেতন তুলে নিচ্ছেন।

শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের এই টালবাহানা আমরা মেনে নিতে পারি না। অচিরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানান বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version