প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণিতে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।
গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
ব্রেকিং নিউজ
- ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন
- সরকার হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার -শিক্ষা প্রতিমন্ত্রী
- মাদক জুয়া মুক্ত সমাজ গঠনে, ডিমলায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- নাকে টিপলে দুধ বের হবে পাটোয়ারীর; প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে
- তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ
- শিক্ষার্থীদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, আমার হৃদয় পড়ে থাকবে এই বিদ্যাপিঠে আমার হৃদয় পড়ে থাকবে এই বিদ্যালয়ে’ বিদায়ী শিক্ষক বজলে রব
- ‘অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই’- নেত্রকোনার পুলিশ সুপার
- রাজশাহীর বাহক, নেত্রকোনার ডিলার: হেরোইনসহ আন্তঃজেলা মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার



