জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভ‚ক্তভোগী ঐ কিশোরীর মা। এ ঘটনায় অভিযুক্ত ময়নুল ইসলাম সোহাগ (৩৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক ময়নুল ইসলাম সোহাগ জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানাযায়, পাঁচবিবি পৌর শহরের মুন্সিপাড়া এলাকার ঐ কিশোরীর ভাইয়ের সঙ্গে জয়পুরহাট সদর কয়তাহার গ্রামের ময়েজ উদ্দীন মুন্সির ছেলে সোহাগের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুত্বের সুবাদে বন্ধুর বাড়িতে প্রতিনিয়ত যাতায়েত করত সোহাগ। এক পর্যায়ে বন্ধুর স্কুল পড়–য়া ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিত। এরই এক পর্যায়ে ভুক্তভোগীর বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এদিকে মেয়েকে খোঁজাখুঁিজর পর সন্ধান না পেয়ে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় ওই যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version