তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে চালক জিয়াউর রহমান (২৩) নিহত ও দু’জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদী ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর উপজেলার টেংরা গ্রামের খায়ের আলীর ছেলে।প্রতক্ষদর্শীরা জানান, ঠুটিয়াপাকুর বাজারের কাছে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে প্যালাসাইডিং নির্মাণের জন্য সড়কের উপর পাথর-বালু রাখা ছিল। রাতে পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী কাঠ বোঝাই একটি ভটভটি ওই বালু-পাথরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জিয়াউরের মৃত্যু হয়। এসময় আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ব্রেকিং নিউজ
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার
- নেত্রকোনা সীমান্তে ৮ মাসে ১৭ জন আটকসহ বিপুল পরিমাণ মাদক ও পণ্য জব্দ


