নিজস্ব প্রতিনিধি :-
নেত্রকোণার কলমাকান্দা থানা চত্বরে সারারাত মেয়ের মরদেহ পাহারা দিলেন এক বাবা।

বাবার পাহারা দেওয়া প্রসঙ্গে ওসি বলেন, লাশ আমাদের জিম্মাতেই আছে। তবে নিহতের বাবা মেয়ের লাশ রেখে যেতে না চাওয়ায় তিনি সেখানে বসে থাকেন।

নিহতের ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রায়পুর গ্রামে। ওই গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে সাবিনা আক্তারের (১০)। গতকাল শনিবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাবিনা আক্তারকে। কী কারণে সে মারা যায় তা পরিবারের লোকজন জানে না।

নিহতের বাবা রামিজ উদ্দিন বলেন, ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল আমার মেয়েটি। শনিবার সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে নামানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মরদেহ নামানো ছিল। শিশুটির মৃত্যু রহস্যজনক। তাই তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version