মঙ্গলবার, অক্টোবর ১৩

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্থানীয় মৎস্য শিকারীর কনুই জালে ২৯ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালের দিকে উপজেলায় কাকৈরপড়া ইউনিয়নের গন্ডবের এলাকায় ওই ব্যক্তির বাড়ির পাশে ডোবাতে ধরা পড়ে। পরে বিশাল আকৃতির মাছটি ৩৬ হাজার টাকা মূল্য ধার্য্য করে এলাকাবাসীরা ভাগ ভাটোরা করে মাছটি কিনে নেয়।

জানা যায়, কয়েকদিনের বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা পানিতে কংস নদীতে পানি বৃদ্ধি পায়। উপজেলার গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাসের বাড়ির পাশের ডোবাটি এ নদীর সাথে সংযুক্ত। পানি বৃদ্ধি পাওয়া হারুন মিয়া তার বাড়ির পাশে ডোবাতে সকালের দিকে কনুই জাল নিয়ে সখের বসে মাছ ধরতে যান। কয়েকবার জাল ফেলার পর এক পর্যায়ে তার জাল টানতে ভারী ভারী লাগে।

পরে তিনি স্থানীয়দের সহায়তায় ধীরে ধীরে বাঘাইর মাছসহ জালটি তীরে আনেন। মাছটি দেখার জন্য এলাকাবাসীর ভীড় বাড়তে থাকে। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা মাছটি ক্রয় করতে ৪৫ হাজার টাকা দাম হাকান। কিন্তু ৩৬ হাজার টাকা দাম ধরে এলাকাবাসী নিজেরা ভাগ ভাটোয়ারা করে নিয়ে নেয়।

মাছ শিকারী হারুন বিশ্বাস বলেন, ডোবায় মাছ ধরতে কনুই জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় বাঘাইর মাছটি ধরে টেনে তীরে আনতে পারি। মাছটি এলাকাবাসীরা মাপলে ২৯ কেজির কিছুটা কম হয়। মাছ ব্যবসায়ীদের একজন ৪৫ হাজার দর-দাম করলেও এলাকাবাসীর কাছে ৩৬ হাজার টাকায় বিক্রি করি।

ধারণা, কংশ নদীতে পানি আসায় কোন এক সময় এই ডোবাতে মাছটি চলে এসেছে। জীবনে প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version