অবশেষে জিরো আওয়ার্স এল। সাইক্লোন ইয়াস তার ল্যান্ডফলটি করলো বালেশ্বরের দক্ষিণে। ঠিক সকাল সোয়া ৯টায়। ইয়াস এর এই আছড়ে পড়ার সময় গাস্টিং স্পিড ছিল প্রায় ঘন্টায় ১৮৫ কিলোমিটার। প্রবল ঝড়ের ফলে প্লাবিত হয় দীঘা, এগরা। সুন্দরবনের গোসাবা, বাসন্তী, কুলপি, ফেজেরগঞ্জ ভেসে যায় সমুদ্র ও বিদ্যাধরীর পানিতে। দীঘায় নারকেল গাছ সমান ঢেউ দেখা যায়। রাস্তার ধারে দাঁড়ানো গাড়িগুলি ভেসে যায়।
বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। দীঘা, রামচন্দ্রপুর শহরে পানি ঢুকে যায়। অন্যদিকে মাতলা ও বিদ্যাধরীর প্লাবনে বহু মানুষ ঘরবাড়ি হারায়। পানির তলায় চলে যায় বহু এলাকা। ইয়াস এর ল্যান্ডফল প্রক্রিয়াটি প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে। হলদিয়াতে হলদি নদীও ফুঁসে উঠেছে। প্লাবিত হয়েছে হলদিয়া শহরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে জানান, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ব্রেকিং নিউজ
- প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
- ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
- সৌদি পরিস্থিতিতে রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে চালু থাকছে জেদ্দা-মদিনা
- ৩০০ মিলিয়ন ডলারে পূর্ণাঙ্গ আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হবে চট্টগ্রাম বিমানবন্দর
- ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি
- বাগদাদে ওআইসি অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির
- ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- গাইবান্ধায় ব্রিজের নিচে পানিতে ভাসমান নারীর মরদেহ উদ্ধার


