ফিলিস্তিনে অর্থ ও সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফিলিস্তিনের পক্ষে কূটনীতিক তৎপরতা চালাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতি জাতীয় সংহতি’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে চিঠি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই চিঠি মিষ্টি কথা ছাড়া আর কিছুই না। প্রকৃত অর্থে যদি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান, তাহলে আপনাকে তাদের অর্থায়ন করতে হবে। ফিলিস্তিনিদের সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করতে হবে।’

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বাংলাদেশকে সহায়তা করতে চেয়েছিল বলে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের জেনারেল ওসমানী ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। তারা বলেছিলেন, যে রাষ্ট্র মানবিক ফিলিস্তিনের বিরুদ্ধে অত্যাচার চালায়, তাদের সাহায্য আমাদের সাহায্য আমাদের প্রয়োজন নেই।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version