অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সপ্তম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল। খবর-পার্সটুডের।

রবিবার ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়।

ওআইসি’র পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের মুসলিম ঐতিহ্য ও স্থাপনাগুলোর বিরুদ্ধে যেকোনো হামলা এবং ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের অনুভূতিতে উস্কানিমূলক আঘাত হানার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করেছে। এছাড়াও সেখানে সেরকম কিছু ঘটলে তার পরিণতি ইসরায়েলকে বহন করতে হবে।

ওআইসি’র বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের তীব্র বিরোধিতা করে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল সেখানে একটি বর্ণবৈষম্যমূলক প্রথা চালু করেছে।

ওআইসি আরো জানায়, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ হচ্ছে মুসলিম বিশ্বের রেড লাইন এবং এগুলোর পরিপূর্ণ স্বাধীনতার আগ পর্যন্ত ইসরায়েল স্থিতিশীলতা বা নিরাপত্তার আশা করতে পারে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version