সোমবার, অক্টোবর ১২

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদবিহীন পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় আট প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের কাচারি রোডে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেবা সপ্তাহের (৩০ এপ্রিল থেকে ৬ মে) বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম।

অভিযান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক ও সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করা হয়। মাইকিং করেও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

এসময় মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার এবং জেলা পুলিশ লাইনের একটি টিম তার সঙ্গে ছিলেন।

উপপরিচালক শাহ আলম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য কাচারি রোডের মোহনগঞ্জ মিষ্টান্ন ভান্ডার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় নমিতা ফার্মেসি ও মেয়াদবিহীন শিশু খাদ্য বিক্রি করার দায়ে ছয়টি দোকানে বিভিন্ন পরিমাণে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে তিনিও জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version