বিয়ে করলেন ঢাকাই সিনেমার প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতির একমাত্র ছেলে শাফায়েত চৌধুরী। শাফায়েত নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত।

জানা গেছে, তার স্ত্রী ভ্যান ক্রালিংকেন নেদারল্যান্ডসের নাগরিক। দেশটির রাজধানী আমস্টারডামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে পড়াশোনা শেষে নেদারল্যান্ডসে বসবাস করছেন শাফায়েত।

তবে এই বিয়েতে উপস্থিত হতে পারেননি শাফায়েত চৌধুরীর একমাত্র বোন লামিয়া চৌধুরী। ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে সোহেল-দিতিকন্যা ভাইয়ের বউকে স্বাগত জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version