গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটেছে ।

এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন।

আহতরা হলেন- ট্রাকচালক মো. ইউনুস আলী (৩৫) এবং তার সহকারী মো. হাসানের (২৭)। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিলগেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে।

এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নং- ৩৩) ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি।

এতে ট্রাকচালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান আহত হন।

তাদের স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কবলিত ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version