নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আসছে ঈদে নিজে ও তার পরিবারের সদস্যরা নতুন জামা-কাপড় পরবেন না। গরিব ও অসহায় মানুষের প্রতি সংহতি প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি।

শুক্রবার দুপুর আড়াইটায় পৌরসভা চত্বরে দলের নেতাকর্মীদের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় একথা বলেন বসুরহাট পৌরসভার মেয়র।

কাদের মির্জা বলেন, আমি দেশের বিত্তবানদেরকেও আহ্বান করব এই মহামারি করোনাভাইরাসের সময় নতুন জামা পরিধান না করে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। গরিবের কোনো দল নেই। এই মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কোনো দলের প্রয়োজন হয় না।

এসময় কাদের মির্জা ঈদুল ফিতর উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে নগদ ১০ লাখ টাকা প্রদান ও গরিব-অসহায় পাঁচ হাজার মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণের ঘোষণা দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version