গত বুধবার থেকে নিখোঁজ ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিনের ৫৩ নাবিকই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দেশটির নৌবাহিনীর প্রধান জানিয়েছেন, বালি উপকূলে ডুবে যাওয়া সাবমেরিনটি থেকে ভেসে আসা কিছু বস্তু আশেপাশের এলাকায় পাওয়া গেছে।

স্ক্যানের মাধ্যমে দেখা গেছে, সাবমেরিনটি দুই হাজার ৮০০ ফুট নিচে তলিয়ে গেছে। সাবমেরিনটিতে মাত্র তিন দিন টিকে থাকার মতো অক্সিজেন ছিল। পানির এতোটা গভীরে নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা নাই বললেই চলে।

নৌবাহিনীর প্রধান ইউদো মারগোনো বলেছেন, ‘যেসব নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে তাতে আমাদের বিশ্বাস এগুলো সাবমেরিন থেকে আসা।’

কোনো কারণে সাবমেরিনে ফাঁটল ধরার পর এগুলো ভেসে এসেছে বলে জানান তিনি।

মারগোনো বলেন, ‘বিস্ফোরণ হয়ে থাকলে এটা টুকরা টুকরা হয়ে যাবে। যে ফাঁটল ধরেছিল সেটি ৩০০ মিটার থেকে ৪০০ এরপর ৫০০ মিটার গভীরে যাওয়ার সময় ধীরে ধীরে হয়েছে…বিস্ফোরণ হয়ে থাকলে এটি সোনারে শোনা যেতো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version