ভারতে ডাবল মিউটেশনের পর এবার ট্রিপল মিউটেশনের করোনা ভাইরাস পাওয়া গেছে। দেশটির মহারাষ্ট্র, নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নমুনায় এ ধরণ শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি আগের চেয়ে আরও দ্রুত ছড়ায়। দেশটিতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তিন লাখের বেশি আক্রান্ত সনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে, দুই হাজার ১০২ জনের। ভাইরাসটি আক্রান্ত হয়ে মারা গেছেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বড় ছেলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে গেলো এক সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন ৫২ লাখ মানুষ। সেইসাথে রেকর্ড হারে বেড়েছে, মৃত্যু।

সংস্থাটি জানায়, মৃত্যুর প্রথম ১০ লাখ ছাড়াতে সময় লেগেছিল নয় মাস। তবে পরের ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে মাত্র তিন মাসে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version