করোনার এই মহামারীতে খুন ও দুর্নীতির দায়ে দণ্ডিত আসামিদের বাদে সব বন্দিকে জামিনে মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে জাফরুল্লাহ বলেন, কারাবন্দি সব আসামিকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা। এছাড়া খুনের দায়ে ও দুর্নীতির কারণে দণ্ডিত অভিযুক্ত ছাড়া অন্য সবাইকে জামিনে মুক্তি দেওয়া। বন্দিদের কারামুক্তির পাশাপাশি মহামারী নিয়ন্ত্রণে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন জাফরুল্লাহ।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি জমা দিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version