বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানিয়েছে, সর্বাত্মক লকডাউনের মধ্যেও শেয়ারবাজারে লেনদেন চলবে। শনিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে লেনদেন চলবে।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ১১ নির্দেশনা দিয়ে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কড়াকড়ি ঘোষণা করেছিল সরকার। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য লেনদেনের সময় নির্ধারণ করে দেয়া হয় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এর সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারে বর্তমানে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা লেনদেন হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version