করোনায় আক্রান্ত দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতাল পরিবর্তন করে বৃহস্পতিবার দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী এ.কে.এম. নূর উদ্দিন সরকার।

এর আগে করোনা টেস্টে ফল পজেটিভ এলে গত ৫ এপ্রিল কবরীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন ডাক্তাররা। সেভাবেই তাকে রাখা হচ্ছিলো। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি হলে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

চিকিৎসকেরা জানান, দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া প্রয়োজন। কিন্তু আজ সকাল পর্যন্ত হাসপাতালটিতে কবরীর জন‍্য আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অন্য হাসপাতালে নেওয়া হয় বরেণ্য এই অভিনেত্রীকে।

উল্লেখ্য, ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ ছবির মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু কবরীর। কাজ করেছেন ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘দীপ নেভে নাই’-এর ম‌তো দর্শক‌প্রিয় ছবিতে। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম ছবি ‘আয়না’ মুক্তি পায়। বর্তমানে তিনি নির্মাণ করছেন তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version