সোমবার, সেপ্টেম্বর ২১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাপ রিপোর্টার) : ক্রেস্ট হাতে তুলে দিয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নব-নির্বচিত কমিটির সম্পাদককে সংবর্ধিত করলো পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এ জেলায় কোন উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সংবর্ধিত করা, যা জেলা প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথম নজির স্থাপন করেছে।

সোমবার (৫ এপ্রিল) রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আসেন পুর্বধলা প্রেসক্লাবের নেতৃবর্গ ও সদস্যবৃন্দ। নব-নির্বাচিত সম্পাদক এম. মুখলেছুর রহমানের হাতে পরে ক্রেস্ট তুলে দেন এবং প্রেসক্লাব হল রুমে নিজেদের পরিচিত পর্ব শেষে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আ. হান্নান রঞ্জন, নব নির্বাচিত সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, নতুন কমিটির সম্পাদক এম. মুখলেছুর রাহমান খান, যুগ্ম-সম্পাদক এ.কে.এম. আব্দুল্লাহ সহ মো. আলতাবুল রহমান কাসেম, ছড়াকার সঞ্জয় সরকার ছাড়াও আরও অনেকে।

অন্যদিকে পূর্বধলা প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সহ-সভাপতি মো. শফিকুজ্জামান, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, লেখক ও গবেষক এবং সিনিয়র সদস্য আলী আহাম্মদ খান আইয়ুব, জুলফিকার আলি শাহীন, গোলাম মোস্তফা, সুহাদা মেহজাবিন প্রমুখ।

এছাড়াও জেলা ও পুর্বধলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

গত ৩০ মার্চ নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচত অনিুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নির্বাচিত সদস্যবৃন্দেরকে পূর্বধলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজনের মাধ্যমে জেলা ও উপজেলা সাংবাদিকতার এক নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে। সেই সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের মাঝে সেতুবন্ধনে মিলন মেলা আয়োজনের প্রস্তাবনা এই আলোচনা সভায় এসকল মতামত উঠে এসেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version