স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জে সিগারেট ডিলারের অফিস থেকে ২৫ লক্ষ ৬৬ হাজার ৮৬০ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিলার মৃত্যুঞ্জয় রায় সেন্টুর করা মামলায় অফিসের ম্যানেজার স্টাফসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

রোববার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আসামিরা হলো- অফিসের ম্যানেজার কমল রায় (৩৯), সুপার ভাইজার রঞ্জন সরকার (৩৮), এসআর ও সিকিউরিটি গার্ড আকাশ গোস্বামী (২৪), গোলাম মোস্তফা স্বপন (৫২), ও রনি বনিক (২৪)। এ ছাড়াও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ গিয়ে অফিসের ম্যানেজার স্টাফসহ ১৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। মামলার পর পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আর ওই অফিসে থাকা সিসি ক্যামেরার বৈদ্যুতিক কানেকশন খোলা ছিল, তবে এর রেকর্ডার জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ভল্টের কোন তালা খুঁজে পাওয়া যায়নি। এমনকি তালা ভাঙার কোন চিহ্নও ছিল না ওখানে।

মামলা সূত্রে জানা গেছে, ওইদিন ব্রিটিশ-আমেরিকান টোবাকোর অফিসে রাখা ভল্ট খুলে ২৫ লক্ষ ৬৬ হাজার ৮৬০ টাকা চুরি হয়। খবর পেয়ে ডিলার মৃত্যুঞ্জয় রায় সেন্টু নেত্রকোনা থেকে এসে দেখেন ভল্টে কোন তালা নেই। এমনকি তালা ভাঙার কোন চিহ্নও তিনি দেখতে পাননি। এতে করে অফিসের স্টাফদের প্রতি তার সন্দেহ জাগে।

এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার পাঁচজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version