শনিবার, অক্টোবর ১৭

ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। শনিবার দিবাগত রাতে তাদের করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ওমর সানীর কোভিড নেগেটিভ।

সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন ফেসবুকে লিখেছেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

এর আগে শনিবার সকালে ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই অসুস্থ বলে জানিয়েছিলেন ওমর সানী।
২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version