স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতক্ষীরার নুরুল ইসলামকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

১৯৯৬ সালের ২৪ জুন সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী জোহরাকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করান নুরুল ইসলাম৷ পরে মরদেহ ফেলে দেওয়া হয় পুকুরে। এ ঘটনায় করা মামলায় ২০০১ সালে নুরুলকে যাবজ্জীবন সাজা দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত৷

আপিলে ২০০৩ সালে হাইকোর্টে তার যাবজ্জীবন দণ্ড বহাল থাকে। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নুরুল। ওই আবেদন বিচারাধীন থাকা অবস্থায় জামিন আবেদন করেন তিনি। সেই আবেদনের শুনানি নিয়ে আজ তাকে জামিন দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ সাংবাদিকদের জানান, যেহেতু নুরুল একটানা ২৩ বছরের ওপরে হাজত খেটেছেন, কোনো সময় তিনি জামিন পাননি। এ বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে। তবে মামলার চূড়ান্ত রায় কী হবে, তা জানার জন্য আপিল বিভাগে করা আবেদনের শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version