শুক্রবার, অক্টোবর ২৩

করোনায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। মৃত্যুও বাড়ছে হু হু করে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ১০৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৪৬৯ জন। মোট শনাক্ত ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৫৩৯জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২২৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ এবং ২৮ হাজার ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬লাখ ৯৮ হাজার ৭৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version