প্রতিকূল আবহাওয়ার কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুর আকাশে প্রায় তিন ঘণ্টা ঘুরে দেশটিতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে বাংলাদেশে ফিরে আসে বিমানের ফ্লাইটটি। সোমবার সকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ফ্লাইটটিতে শতাধিক যাত্রী ছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে ও সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র।

সূত্র জানায়, বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৭১ ফ্লাইটটি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়। ভারতের বিহার হয়ে ফ্লাইটটি স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে কাঠমান্ডুতে অবতরণের কথা ছিল। তবে ভারত সীমান্ত থেকে নেপালে ঢুকতেই কুয়াশাসহ প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি আর নামতে পারেনি। এ অবস্থায় সেটি নেপালের কালাইয়া, বীরগঞ্জ, নিজগর ও হেতাউদার ওপর দিয়ে প্রায় তিন ঘণ্টা ঘুরপাক খায়।

বারবার নেপালের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা আবহাওয়ার কারণে নামার অনুমতি দেয়নি। অবশেষে বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নেপালের জনকপুর ও ভারতের পুর্নিয়া এলাকা দিয়ে উড়ে বাংলাদেশে অবতরণ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version