ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কালন মিয়ার বাড়ি উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে। তার বড় ভাই মাওলানা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। নিহত আরেকজন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন । হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার কিছু পর ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানার সামনে জলকামানে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা। এসময় হাইওয়ে থানায়ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি চালায়।
ব্রেকিং নিউজ
- ‘অবকাঠামো আছে, শিক্ষার্থী নেই’- শিক্ষকদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে: ডেপুটি স্পিকার
- দেশের ৮ অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া
- ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য: খন্দকার মুশফিকুর রহমান
- ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
- আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী
- মধ্যনগরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক, আদালতে প্রেরণ
- একই পরিবারের জন্মান্ধ ১১জনের মধ্যে তিন জনের আলো ফিরেছে; বাকিদের প্রস্তুতি চলছে
- মেডিক্যাল কলেজের উপযোগীক্রম অবকাঠামো পরিদর্শনে; এআইআইবি’র প্রতিনিধি দল



