ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কালন মিয়ার বাড়ি উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামে। তার বড় ভাই মাওলানা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, পুলিশের গুলিতে তার ভাই নিহত হয়েছেন। নিহত আরেকজন হলেন উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের সুফি আলীর ছেলে আল আমীন । হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার কিছু পর ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোড মোড়ে খাটিহাতা হাইওয়ে থানার সামনে জলকামানে অগ্নিসংযোগ করেন হরতাল সমর্থকরা। এসময় হাইওয়ে থানায়ও হামলার ঘটনা ঘটে। পুলিশ গুলি চালায়।
ব্রেকিং নিউজ
- চ-বাগানের শতবর্ষী সেতুটি যেন মৃত্যুফাঁদ
- জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
- চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
- ফারাক্কা দিবসের সুবর্ণজয়ন্তীতে যশোরে মানববন্ধন
- কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে খাদ্য নিম্নমানের ও দুর্নীতির অভিযোগ
- ব্রিটেনের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত
- যোগদানের দশদিনের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপার প্রত্যাহার
- সীমান্তে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক



