শনিবার, অক্টোবর ২৪

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : দোলযাত্রা উপলক্ষে নেত্রকোনার কলামাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা রবিবার সকাল থেকে তিন দিনব্যাপী শুরু হয়েছে। এর আগে গত শনিবার বিকালে লেংগুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোপালবাড়ী চেংগ্নী গ্রামে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মানু মজুমদার।

এ মেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় ধরনের প্রায় কয়েক শতাধিক দোকানদার হরেক রকমের জিনিস সাজানো ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। নিজ জেলাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সি বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন মেলায় আসেন।

প্রতি বছরই ভারত সীমান্ত ঘেঁষা এ মেলায় সীমান্তের ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে মেলায় আসেন এবং সারাদিন অতিবাহিত করে ফের সন্ধ্যার আগে ফিরেন তারা। নীরব বাঁধার প্রাচীর অতিক্রম করে সৃষ্টি করে তারা এপার-ওপারের আদিবাসীসহ সবার মধ্যে মৈত্রীর বন্ধন।

মেলা পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য সজল চন্দ্র হাজং জানান, ১৭৬ বছর ধরে এ মেলা হয়ে আসছে। হাজং সম্পদায়ের বিপুল সংখ্যক ভক্ত, নারী-পুরুষ সংকীর্তন শুনেন। প্রতি বছরের ন্যায় এবছরেও আয়োজন করা হয়েছে। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী ১৭৬তম মেলাা আসর বসেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version